নিউজ ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকালে মাধবদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা পৌর শাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এসময় তারা মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম।

ইসলামী আন্দোলনের মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মাস্টার আরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুব আন্দোলনের সাবেক সভাপতি মুফতী জয়নুল আবেদীন ভুইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলন সভাপতি আলহাজ্ব ইউনুস ভুইয়া, থানা শ্রমিক আন্দোলন সভাপতি মিরাজুল ইসলাম, থানা যুব আন্দোলন সভাপতি মাস্টার আব্দুল মোমেন, পৌর ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক হুমায়ুন কবির, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নেতা মাওলানা ইয়াকুব ইসলামপুরিসহ অনেকেই। মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গরুর হাট মোড় এসে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।