
ফ্যাসিস্ট আওয়ামী পতনের আন্দোলন যারা সামনের সাড়িতে থেকে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছিল। সেই নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছে ২৮ তারিখ শুক্রবার মানিক মিয়া এভিনিউতে।
যেই মঞ্চ হতে রেজিম মুক্ত করার প্রত্যয় নেয়া হয়েছিল। সেই মঞ্চে ই ঘোষণা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল হতে ডাকা হয়েছে প্রতিনিধিদের। নরসিংদী হতেও জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হন নরসিংদীর একঝাঁক তারুণ্যদীপ্ত নবীন ও তরুণদের দল।
শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে সরব ছিল ঢাকার রাজপথ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী প্রথম সাড়ির নেতা শ্লোগান মাস্টার ফাহিম ভুইয়া রাজ অভির শ্লোগানে মথিত হয় ঢাকার রাজপথ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমালের সরব উপস্থিতিতে নরসিংদী প্রতিনিধি দলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন নরসিংদী
লেখক গবেষক সরওয়ার তুষার,নরসিংদী জেলা জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি, নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী জাকির হোসেন, আব্দুল আজিজ ভুইয়া, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভুইয়া, নরসিংদী সদর প্রতিনিধি মো, ফারাবিসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা ইমতিয়াজ খান বিলাল, রফিকুল ইসলাম সুজন, সুহেল মিয়া, আশরাফুল ইসলাম তানিমসহ ছাত্রনেতাগণ। জাতীয় নাগরিক পার্টির দল ঘোষণা অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দলকে আহবান করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.