নিউজ ডেস্ক
রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শুধুমাত্র পুলিশ দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করা যাবে না, রাজনীতি দিয়েও ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন প্রক্রিয়া যতো দীর্ঘায়িত হবে চলমান সমস্যা আরো বাড়বে। নির্বাচন নিয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে। জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথ বাধাগ্রস্থ করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের সাথে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই। এ সময় গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বিভিন্ন রকম কূটকৌশল চলছে বলেও মন্তব্য করেন তিনি।

