নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিসিআই এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি) এর সভাপতিত্বে ৮ মার্চ রোববার চেম্বারের সভাকক্ষে সকালে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাখেন বটতলা বাজারের সভাপতি বাবু চৌধুরী, শালিধা বাজারের সভাপতি হাসানুজ্জামান, রায়পুরা সমবায় সমিতির সভাপতি জেএস শরিফ, ভেলানগর বাজার সমিতির সভাপতি মো. আবদুল আওয়াল, পাচঁদোনা বাজার বণিক সমিতির সভাপতি জায়দুল ইসলাম মামুন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুল সরকার।