
ব্রাহ্মণবাড়িয়ায় 'জাতীয় দুর্যোগ দিবস প্রস্তুতি উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিরাচাল নিউটন দাস, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও ডঃ কাজী সানজিদা হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
বক্তারা বলেন,ভবন নির্মাণের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরন করতে হবে।প্রত্যেকে যার যার অবস্হান থেকে সর্তক ও সচেতন হলে যে কোন দুর্যোগ অনেকাংশে কমে আসবে। জনগন সচেতন হলে যে কোন দুর্যোগ থেকে খুব সহজে রক্ষা পাওয়া যায়। সাধারণ মানুষকে সচেতন করতেই এই মহড়া।
পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। এতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা অংশ গ্রহন করেন।অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.