মোস্তাফিজার রহমান
“দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকের ঠাই নাই” এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটি এবং নাওডাঙ্গা ইউনিয়নের শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মানববন্ধন র্যালী বের হয়ে বালারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে বাজারের তিনকোনা মোড়ে জমায়িত হয়ে সর্বস্ব দাবি করে বক্তব্যে রাখেন শিক্ষার্থী আতিকুর রহমান,সাঈম ইসলাম,লালন ইসলাম,জিল্লু রহমান প্রমূখ। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

