
দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার ১১মার্চ) সকাল ১১টা থেকে শুরু হয়ে "জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের" পরিচালনায় চন্দ্রকোনা চৌরাস্তার মোড়ে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।ধর্ষণবিরোধী প্রতিবাদী মিছিলে ছাত্র, শিক্ষক বক্তব্যকালে তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি দাবি জানায়। তারমধ্যে উল্লেখ্য ধর্ষণ মামলার দ্রুত বিচারে ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তির দাবি।
এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট/ জাস্টিস জাস্টিস’; ‘উই ওয়ান্ট জাস্টিস/ হ্যাং দ্য রেপিস্ট’; ‘আমার সোনার বাংলায়/ ধর্ষকদের ঠাঁই নাই’; ‘আমার বোনের কান্না/ আর না আর না’; ‘রশি লাগলে রশি নে/ ধর্ষকদের ফাঁসি দে’; ‘ধর্ষকদের কালো হাত/ ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; তুমি কে আমি কে? সুরাইয়া সুরাইয়া ;‘২৪ এর বাংলায়/ ধর্ষকদের ঠাঁই নাই, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.