
স্বৈরাচার আওয়ামীলীগের দোসর খুনি ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখা। বুধবার (১২ মার্চ) বিকাল ২ টায় সাতকানিয়া পৌরসদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দীনের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, জেলা মজলিসে শুরা সদস্য এম. ওয়াজেদ আলী, পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভার নায়েবে আমীর মুহাম্মদ শাহ আলম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বৎসরের আওয়ামী স্বৈর-শাসনে জনগণ অতিষ্ঠ ছিল।
৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর বিভিন্ন অপরাধে অভিযুক্ত সুনির্দিষ্ট আসামীদের বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার করা হয়নি। প্রশাসনের নির্লিপ্ততার কারণে আওয়ামী সন্ত্রাসীরা খুনের নেশায় মেতে উঠেছে। প্রশাসনের এহেন নির্লিপ্ততা সাতকানিয়াবাসী মেনে নেবে না। সম্প্রতি সাতকানিয়ার দু’হত্যাকান্ড আওয়ামীনেতা মানিক বাহিনী কর্তৃক সংঘটিত হয়েছে। কিন্তু প্রশাসন উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা তদন্তবিহীন বিভিন্ন মন্তব্য করে খুনীদের দায়মুক্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশে বক্তারা প্রশাসনকে জনগণের পক্ষে ভূমিকা পালন করে দ্রুত আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি করার আহবান জানান। বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডলুব্রীজ এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.