নিউজ ডেস্ক

‘আপনাদের আচলের তলায়; আচলের গর্তে শেখ হাসিনাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না’ সারা বিশ্ব হতে চাপ তৈরি হচ্ছে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে ইন্টারপোলের কাছে হস্তান্তর করতে হবে। তার বিচার করতে হবে। এটা আমরা আমাদের জীবদ্দশায় দেখবো। উপস্থিত শহীদ পরিবারের কাছে আমাদের অঙ্গীকার! এসব কথা শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন”!
তিনি আরো বলেন, ‘ আমরা ভোট পাই বা না পাই-আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে ঘরে ঘরে আমাদের চাহিদা- আমরা জনগণের কাছে বলবো। আমরা ঈদের পর হতে যে কর্মসূচি দিবো তাতেই জনগণ বুঝতে পারবে কারা জনগণকে নিয়ে জনগণের স্বার্থে কাজ করে।”


আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সংগঠক, নরসিংদী জজকোর্ট এর নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি বলেন, ‘আমরা আন্দোলন করেছি, ভাবতে পারিনি আমরা এভাবে মুক্ত হবো। আমরা ১৮ জুলাই আন্দোলন করেছি। আমাদের সামনে নরসিংদীর আলোচিত শহীদ তাহমিদ গুলি খেয়ে প্রাণ হারিয়েছে। তার বাবার কান্না দেখেছি। আমার ছেলে গোলাম রেশাদ তমাল আহত হয়েছে। ভাবিনি তাকে ফিরে পাবো।’ আগস্টের পরে আমরা দেখছি কারা চাদাবাজি করছে। আমরা তাদের চিনি কিন্তু কিছু বলছিনা।’


সাইদুল ইসলাম রাকিব ও ফারাবির পরিচালনায় জাতীয় নাগরিক পার্টি নরসিংদীর শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং এতে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে নরসিংদীর শহিদ শাওনের ভাই, শহিদ আমজাদের বাবা ও মা এবং শহিদ কামালের মেয়ে।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপির নরসিংদী জেলা সংগঠক ওমর ফারুক খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ফরিদুল হক, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আহমেদ প্রমূখ।
জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ফারুক মিয়া, আব্দুল আজিজ ভুইয়াসহ উপস্থিত ছিলেন নরসিংদীতে ছাত্র আন্দোলন নেতৃত্ব প্রদানকারী আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল,ছাত্রনেতা ফাহিম ভুইয়া রাজ অভি, রফিকুল ইসলাম সুজন, আলাভি খান, ইমতিয়াজ খান বিলাল ও সোহেল মিয়া।