বিশেষ প্রতিনিধি
রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাস পুরোটাই ধরিত্রীর জন্য বয়ে আনে কল্যাণ। সিয়াম সাধনার এই মাসে মুসলিমরা বিশ্বাস করে ইফতার ও সাহরিতে রয়েছে সমূহ কল্যাণ। তাই কল্যাণের এই মাসে ঘটা করে আদায় করা হয় ইফতার; আয়োজন করা হয় দোয়া মাহফিল। দিন শেষে সন্ধ্যায় অনেকেই একত্রিত হয়ে করে এই মহিমান্বিত আয়োজন।
নরসিংদীর মাধবদীতে আলোকসজ্জা, সাউন্ড, মাইক ও ইভেন্ট মালিক সমিতি ইফতার মাহফিলের আয়োজন করেছে মাধবদীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে ১৪ রমজান ১৫ মার্চ শনিবারে।
মাধবদী থানা কমিটির সভাপতি মো. ইউনুস মিয়ার সঞ্চালনায় এ আয়োজনে অংশ নেন, প্রফেসর ইকবাল হোসেন, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী মহাবিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিয়ে কমিনিউটি সেন্টারের স্বত্তাধীকারী মো. সেলিম, বাংলাদেশ সাইন্ড, লাইট লজেস্টিক এসোশিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি তাপস মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন বাড়ি খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলেবপবিত্র কুরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আলোকসজ্জা, সাউন্ড, মাইক, ও ইভেন্ট মালিক সমিতির সভাপতি মমিনুল ইসলাম গাজী,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, হাজী মোহাম্মদ নাজিমুদ্দিন প্রমূখ।

