ওমর ফারুক
নরসিংদীতে আলো ছড়াচ্ছেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমান খানার স্বেচ্ছাসেবীরা
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালনা করছে মেহমানখানা, যেখানে মাহে রমজানের প্রতিদিন সমাজের নিরন্ন মানুষ ও মাদরাসার কোরআন পাখিদের সাথে ভাগ করে নেয়া হয় ইফতার।
এরই ধারাবাহিকতায় আজ নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম পরিচালিত মেহমানখানার চলমান মাসব্যাপী ইফতার আয়োজনের ১৩ তম দিনে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সম্পন্ন হয়েছে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা জামিয়া কারিমিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসা ও জামিয়া লুৎফুন্নেছা মহিলা মাদরাসায় প্রায় ২ শতাধিক স্টুডেন্টদের মাঝে ইফতার বিতরণ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালক শেখ রাসেল মাহমুদ ও রবিউল্লাহ সায়েম এবং নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি জনাব সাহিদ সরকার ও সেক্রেটারি শাহিন ও জাকারিয়া আল হোসাইন৷
জানা যায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবীগন সারা বৎসর প্রতিমাসে একবার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভালো খাবারের আয়োজন করেন। স্পেন প্রবাসী সমাজ সেবক তামিম আবু বকর ও শেখ রাসেল মাহমুদ ও রবিউল্লাহ সায়েম সহ এক ঝাঁক স্বেচ্ছাসেবীর সার্বিক পরিশ্রমে, দেশ ও প্রবাসীদের অর্থায়নে তারা এ মানবিক আয়োজন করেন।
