
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালনায় এ কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। যিনি প্রশাসক নির্বাচিত হবেন, তার প্রতিষ্ঠান হবে সাত কলেজের হেডকোয়ার্টার।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ কলেজগুলোর সমন্বয়কদের নিয়ে ২৮টি টিম করা হয়েছে। এসব টিমের লিডারদের নিয়ে এ নাম দেওয়া হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে।
এর আগে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্তের সিদ্ধান্ত হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.