
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। ইসলামী রাজনীতি নিঃসন্দেহে একটি অন্যতম দ্বীনি কাজ ও ইবাদত। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রাহ. বলেছেন ইসলামী রাজনীতিও দ্বীনের অংশ। হযরত হাফেজ্জী হুজুর রাহ. বলেছেন দ্বীনী সিয়াসত একটি অত্যাবশ্যকীয় কাজ। হাফেজ্জী হুজুর রহ: এর রেখে যাওয়া আমানত, দ্বীন প্রতিষ্ঠার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
গতকাল বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে একটি হোটেলে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত আন্দোলনে নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, জেলা সেক্রেটারি মাওলানা শেখ সাদী, ভোলা জেলা প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম চৌধুরী, মাওঃ গাজী ইসমাঈল ভাঁওয়ারী সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা, মুফতি মুশফিকুর রহমান জামাল রশিদী, মুফতী শিহাব উদ্দিন কাসেমী গোপালগঞ্জ, মুফতী আবু বকর সিদ্দিক কাসেমী, হাফেজ আবু ইউসুফ, মুফতী সুলতান আহমেদ, মাওলানা মাহদী হাসান, হাফেজ ইকবাল আজাদ, মাওলানা ফয়সাল বিন হাসেম, হাফেজ ইকবাল হাসান আজাদ, মুফতী সুজাউল ইসলাম, মুফতী রিয়াজুল ইসলাম, মুফতী আল আমীন আড়াইহাজারী, মাওলানা দ্বীন ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, সুলতান আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর, মাওলানা হুযাইফা আল মাহদী, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা রশীদ আহমদ খেলাফত মজলিসে, আল আমীন গনঅধিকার পরিষদ,জাহিদ খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি, মাওলানা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমুখ।
মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, পবিত্র কুরআন-হাদীসে এমন অনেক বিধান আছে যা রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কার্যকর করার কোন সুযোগ নেই। যেমন চুরি, ব্যভিচার,খুন ও সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধের শাস্তির বিধানসমূহ। কুরআনি ঐসব বিধান কার্যকর করতে হলে সঠিক ইসলামী রাজনীতি চর্চার মাধ্যমে শাসনক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে। এই চেষ্টাই ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন "হে ঈমানদারেরা ! তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর"। অতএব একজন মুসলমান হিসেবে জীবনের সর্বক্ষেত্রে ইসলামী বিধি বিধান মেনে চলা আবশ্যক।আর ইসলামী রাষ্ট্র ছাড়া পরিপূর্ণ ইসলামী বিধি বিধান মানা সম্ভব নয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.