
সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। হার্টে ব্লক ধরা পড়ে তার, পরানো হয়েছে রিং। সবশেষ খবর, জ্ঞান ফিরেছে দেশসেরা ওপেনারের, পরিবারের সঙ্গে কথাও বলেছেন তিনি।
বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তামিমকে দেখে এসে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।বলেছেন, ‘তামিম যে অবস্থাতে এখানে এসেছেন.. আল্লাহর রহমতে এখন ভালো আছেন। এখানে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন।’ এরপর জ্ঞান ফেরার কথা এবং পরিবারের সাথে কথা বলার বিষয়টি জানান তিনি।
বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের কেপিজে হাসপাতালে (বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল)। বর্তমানে সেখানে এনজিওগ্রাম করালে হার্টে ব্লক ধরা পড়ে। পরে রিং পরানো হয়। হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.