নিউজ ডেস্ক

ধর্মীয়, রাজনৈতিক সম্প্রীতি তৈরি ও একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সুধী জনের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ, সাধারচর ইউনিয়ন শাখার।


সোমবার ২৪ মার্চ ২৩ রমজান দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল ও ধর্মীয়-রাজনৈতিক সম্প্রীতি তৈরি ও একটি কল্যাণময় রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজান এর ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে ইসলামি আন্দোলন সাধারচর ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ আওলাদ হোসেন খানঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, জেলা কার্যনির্বাহী সদস্য মুফতি জয়নুল আবেদীন ভুইয়া,  শিবপুর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদী, সাধারচর ইউনিয়ন শাখার হাতপাখা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন ভূঁইয়া (আঙ্গুর মুন্সী) সহ আরো অনেকেই।

এ সময় ইফতার মাহফিলে বক্তারা তাদের বক্তব্যে জুলাই বিপ্লবে হতাহত-পরিবারের জন্য দোয়া করে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন বাংলাদেশ বিনির্মানে কার্যকরী ভুমিকা রাখতে প্রত্যয় দীপ্ত কথা বলেন।


ইফতার মাহফিল ও আলোচনা সভায় দেশে রাজনৈতিক শংকট উত্তরণে সকল বাঁধা পেরেয়ি যাতে সকল সম্মিলিত রাজনৈতিক শক্তি কাজ করতে পারে এক্ষেত্রে অবশ্য ই সবার ভুমিকা রাখতে অনেক রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করে।