মোস্তাফিজার রহমান
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষে ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী পালন করেন।
সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাবেশ, কুচকায়াজ প্রদর্শন করে।
এরপর দেশের গর্বিত সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযোদ্ধা বিষয়ক ইতিহাস তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াছমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

