বিশেষ প্রতিনিধি

গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

নরসিংদীর পৌরশহরস্থ শালিধা নতুন বাসস্ট্যান্ডে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুব দলের সভাপতি বিদ্যুৎ হোসাইন, নরসিংদী চেম্বার অফ কমার্স এর পরিচালক হাজী সানাউল্লাহ মিলন, হাজী দুলাল প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক এবং নরসিংদী চেম্বার এর উপদেষ্টা খায়রুল কবির খোকন বলেন, অনেকদিন পর মানুষের মাঝে ঈদের আনন্দ ফিরে এসেছে। এতোদিন মানুষ ঈদ করতে পারেনি। চেম্বার এর পক্ষ হতে এমন আয়োজন ও হয়নি।” তিনি তার বক্তব্যের আরো দাবী করেন অতি দ্রুততার সাথে নির্বাচিত সরকার।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও চেম্বারের সদস্যবৃন্দ!