বিশেষ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি, নরসিংদী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো বিভিন্ন ধর্ম, রাজনৈতিক দল ও সুধীজনের সম্মাননায় ইফতার মাহফিল ও আলোচনা সভা।
নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর আইনজীবী শিরিন আক্তার শেলি এর সভাপতিত্বে ২৮ মার্চ শুক্রবার ২৭ রমজানে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক ব্যাক্তি-দল এবং সুশীল সমাজের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুল্লাহিল মামুন নিলয়, জাতীয় নাগরিক পার্টির যুগ্ন-মুখ্য সংগঠক মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, ইসলামি আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা সভাপতি মাওলানা আশরাফ হোসেন ভুইয়া, জেলা জামায়াতের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, খেলাফত মজলিস নরসিংদীর প্রতিনিধি মাও. আব্দুর নূর, খেলাফত আন্দোলন, নরসিংদী প্রতিনিধি মুফতি মোশাররফ হোসেন রায়পুরী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, সংখ্যালঘু অধিকার আন্দোলন এর প্রতিনিধি লিংকন দত্ত, জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী এর প্রতিনিধি মো. আরিফুল ইসলাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক মিতু আক্তার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, নরসিংদী পলাশের সাংসদ প্রার্থী লেখক ও চিন্তক সারোয়ার তুষার বলেন, আমরা পরিবর্তন চাই; চাই সংস্কার ও বিচার। ফ্যাসিবাদের পক্ষে এখন অনেকেই কাজ করছেন; রিপেয়ারিং করতে চাইছেন। আমরা এটা হতে দিবো না।
সভাপতির বক্তব্যে এড. শিরিন আক্তার শেলি বলেন, আমরা অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নই। আমরা ও বিপ্লবকে ধারণ করে নীতিগত পরিবর্তন চাই।
আরো উপস্থিত ছিলেন জেলা সংগঠন আওলাদ হোসেন জনি ও ওমর ফারুক খানসহ জেলা নেতৃবৃন্দ!