
ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিমুলবাড়ী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী ব্রীজ বাজারে ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি মাষ্টার বেলাল হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ফুলবাড়ী শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ,ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক,উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি শেফায়েত হোসেন, রংপুর মহানগর শিবির নেতা সোহেল রানাসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জামায়াতের নেতৃ বৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.