
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিসিক রংপুরের উপ মহাব্যবস্থাপক এহসানুল হক বুলবুলের আর্থিক সহযোগিতায় ১৪০ জন হোটেল এন্ড রেস্তোরা শ্রমিকের মাঝে চিনি ও গুঁড়ো দুধ বিতরণ করা হয়েছে।
২৮ রমজান রাতে উপজেলা হোটেল এন্ড রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি জামান হোসেন জামাদারের সভাপতিত্বে সেমাই চিনি বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা হোটেল এন্ড রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক মোর্শেদ আলম, ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আরম ক্লে,ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ও হোটেল এন্ড রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইফুর রহমান, ফুলবাড়ী উপজেলা নাগরিক পার্টির সদস্য নাজমুল হোসেনসহ আরো অনেক উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে শ্রমিকরা দানকারীকে অসংখ্য ধন্যবাদ জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.