বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদ-উল ফিতর ২০২৫ উপলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের পক্ষ হতে নরসিংদী জেলার সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান।

নরসিংদীবাসীকে তিনি বলেন, এবারের ঈদ আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ সান্তি ও সমৃদ্ধি। পরিবারের সবাইকে নিয়ে আপনাদের ঈদ হয়ে উঠুক আনন্দময় ও শুভকর।

পাশাপাশি তিনি নরসিংদী জেলার সকল পুলিশ সদস্য, সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুগণ শুভানুধ্যায়ী, দেশবাসী ও প্রবাসী বাংলাদেশী সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।