নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভগি করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সম্মিলিত সামরিক হাসপাতালসহ (সিএমএইচ) বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন।সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে বলা হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকাসহ বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি সকল সেনাসদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এছাড়াও সেনাপ্রধান সম্প্রতি ভাষানটেক এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।