নিউজ ডেস্ক
নরসিংদীতে প্রবাসীদের আয়োজনে ঈদুল ফিতর পরবর্তী মিলন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
নরসিংদী সদর উপজেলাধীন শিলমান্দী ইউনিয়নে খিদিরপুর গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের আয়োজনে ঈদ পুণর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ঈদের দিন বিকালে সাউথ আফ্রিকা প্রবাসীদের তত্ত্বাবধানে।
ঈদের আনন্দ জিইয়ে রাখতে দেশীয় ও গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণে ক্রীড়া প্রতিযোগিতায় দেশীয় নানান খেলার আয়োজন করা হয়;যা কালের গর্ভে হারিয়ে গেছে। গোলক নিক্ষেপ, অন্ধের হাঁড়ি ভাঙা, তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে উঠা, অন্ধের হাসঁ ধরাসহ নানা ধরণের হাস্য-রসাত্মক খেলা উপভোগ করতে পুরো খেলার মাঠ ছিল সকল বয়সী মানুষের উপস্থিতি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদ অরগানাইজেশন সাউথ আফ্রিকার সভাপতি ও আলী হোসেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী মো. মাসুম বিল্লাহ, প্রবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্ভোধন করেন শিলমান্দী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সদস্য সালাহউদ্দিন সালু।
আরো উপস্থিত ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড মশিউর রহমান মৃধা, বাগহাটা নুর আফতাব আদর্শ বিদ্যাপীঠের দাতা সদস্য বিজি রশিদ নওশের, যুব নেতা হুমায়ুন কবিরসহ এলাকার সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

