
ভোলা দৌলতখান উপজেলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন । গুরুতর আহত দু'জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
৩১ মার্চ (রবিবার) উপজেলার উত্তর জয়নগর ইউপির ৩ নং ওয়ার্ডে সন্ধ্যা সাতটার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এতে মোসাঃ মনি বেগম, মোঃ সাগর, মোঃ এমরান, শরীফ উদ্দিন, মাসিম, রুনু বেগম,রাব্বি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইদ্রিস মালের নেতৃত্বে বে-আইনী জনতাবদ্বে দেশি অস্ত্র সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে মনি বেগমকে মাথায় আঘাত করে ও উপরোক্ত ব্যক্তিদের ওপর এলোপাথারি হামলা চালায় মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপঃ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ সালেহ উদ্দিন কাওছার ঘটনাস্থল পরিদর্শক পরিদর্শন করেছেন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.