বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের নৌ ঘাটের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে। মঙ্গলবার দুপুরে ও বিকালে দুই দফা সংঘর্ষে আহতদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় প্রেরণ করা হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা যায়, বড়িবাড়ি গ্রামের বিএনপির সেলিম গ্রুপ ও ফেরদৌস ডাক্তার গ্রুপের মধ্যে ফেরি ঘাটের আধিপত্য নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। ইটনা থানার ওসি মনোয়ার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেন।এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।