
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে আব্দুল কাইয়ুম ও তারেক নামের দুই যুবক নিহত হয়েছে।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাড়র ব্রীজ এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার করিম মিয়ার ছেলে।
এ ঘটনায় অপর নিহত তারেকের বাড়ি জেলার কসবা উপজেলায়।তবে এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় জানাতে পারে নি পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রীজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিক টক করছিল। এ সময় ব্রীজের উপরে থাকা তারের সাথে জড়িয়ে ছিটকে ব্রীজের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তারেক নামে আরো একজন মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.