নিউজ ডেস্ক

নরসিংদীর শিবপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরের দিন ১ এপ্রিল মঙ্গলবার বিকালে জাতীয় নাগরিক  পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আবদুল্লাহিল মামুন নিলয় এর বসতবাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য গণ


ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ছাত্র নেতা ইমতিয়াজ খান বিলাল, আকতার হোসেন সোহেল, আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, আবদুল আজিজ ভুইয়া, অনলাইন এক্টিভিটিজ ফারাবি, ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এড. জাকির হোসেন,  মাহবুবুল আলম প্রমূখ।

ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, তারা ধারণা করেছিল আমেরিকা সেনশন দিবে আওয়ামীলীগ পরে যাবে। তারা ক্ষমতায় চলে আসবে। আমরা তখনো বলছিলাম নির্বাচন হবে; তবে সংস্কার ও বিচার এর পর।”

উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলি

অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের সংগঠক ও নরসিংদী জজকোর্ট এর নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি বলেন,”এবার ঈদ উদযাপন দেখে মনে হয়েছে আমরা সফল।!’
উক্ত ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।