নিউজ ডেস্ক
নরসিংদীর পলাশের সাংসদ পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

২ এপ্রিল বুধবার বিকালে নরসিংদী জেলা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

এসময় ধলাদিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, পলাশ-এ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্ত্তণ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

ধলাদিয়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের দ্বীন ভক্তবৃন্দ, সভাপতি স্বপন মিত্র, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ধরসহ এনসিপির নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ছাত্রনেতা গোলাম রেশাদ তমাল, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভুইয়াসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

