বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মৃগার দাইর ফিসারীতে বিষ প্রয়োগ করে অবৈধ ভাবে মাছ শিকার করার প্রতিবাদ করায় মালিক পক্ষের শাহিনুর মিয়া (৩৫) কালাম মেম্বার (৪৫) কে মারধর করা হয়। বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় মৃগা ইউনিয়নের মৃগার দাইর নামক ফিসারীতে এ ঘটনা ঘটে।

ইটনা হাসপাতালে চিকিৎসাধীন মালিক পক্ষ শাহিন মিয়া (জখমী) বলেন জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিবছর ২৩ লক্ষ টাকা ইজারা মূল্য দিয়ে আমরা ফিসারীর দখলে যাই। বর্তমানে আওয়ামী লীগের দুশর স্থানীয় সাহাদুল মিয়ার নেতৃত্বে গত মঙ্গলবার রাতের আঁধারে কৌশলে পুরো ফিসারীতে বিষ প্রয়োগ করে।

বৃহস্পতিবার সকালে শতাধিক লোক নিয়ে আমার ফিসারীতে মাছ লুট করতে আসলে আমি ও আমার সাথে থাকা কালাম মেম্বার ফিসারীর তীরে অস্থায়ী ঘর (মাছের খলার) ভিতরে থেকে প্রতিবাদ করি। এসময় খলার বেড়া ভেঙে প্রবেশ করে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে আমরা মারাত্মক রক্তাক্ত জখমী হই। পরে আমার খলার ঘরে প্রবেশ করে হিসাবের খাতা-পত্র, বাক্সে রক্ষিত নগদ দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযুক্ত শাহাদুলকে মোবাইলে চেষ্টা করেও পাওয়া যায়নি।ইটনার থানার ওসি মনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে শাহিনুর নামে ফিসারীর পক্ষ থেকে ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।