কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় হাওর সংলগ্ন ভাতশালার হাওরে গতকাল শনিবার সকাল ১১টায় উপস্থিত অস্থায়ী কৃষকদের সাথে মতবিনিময় ও বোরো ধান পরিদর্শন করেন মাননীয় খাদ্য ও ভুমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কিশোরগঞ্জের অষ্টগ্রামের এই বিশাল হাওরে রয়েছে ২৩ হাজার হেক্টর আবাদি কৃষি জমি।
হাওরের প্রায় শতকরা ৯০ জন কৃষক। যা বাংলাদেশের খাদ্যের আংশিক ঘাটতির পূরন করে থাকে। অথচ এই হাওরের কৃষি ও কৃষকের/জিরাতিদের প্রতি উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি না থাকায় প্রতিবছর ভোগান্তিতে ভূগছে কৃষকগন। উপদেষ্টার সাথে মত বিনিময় সভায় উপস্থিত কৃষকগণ তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। এসময় হাওরের বোরো জমিতে পানি সেচের অ-ব্যবস্থাপনার কথা উল্লেখ করেন অস্থায়ী কৃষক।
এই বিশাল এক ফসলী বোরো ধানের দুরত্ব গ্রাম হতে ১২-১৪ কিলোমিটার। এতে হাওরে নেই কোনো রাস্তা, নেই অস্থায়ী কৃষকদের জন্য বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা। বোরো ধান কাটার পর ধান দেশের বাহিরে সরবরাহ করার জন্য ধানের বেপারীদের চড়া সিন্ডিকেট ও ফেরি পারাপারের জন্য দিতে হয় নিদিষ্ট পরিমান টাকার হারের তিনগুণ।
এসব কথা শুনার পর মাননীয় খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার অস্থায়ী কৃষক দের সান্তনার বানী প্রকাশ করে কৃষকের উদ্দেশ্যে সকল সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন যখন তিনি প্রসাশনের দায়িত্ব ছিলেন তখন সার্বক্ষণিক হাওরে নিয়ে দায়িত্ব সহকারে কাজ করেছেন।
এখনো তিনি উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর প্রতিদিন কোনো না কোনো হাওরের সমস্যা নিয়ে পরামর্শ দিয়ে থাকি। পরে সকল কৃষকের সুবিধা অসুবিধা বিষয় নিয়ে সমস্যার সমাধান করবে বলে তিনি জানান এ বিষয় যত উপযুক্ত ব্যবস্থা করার দরকার তিনি তা করবেন। এক সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, খাদ্য অধিদপ্তর মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার,অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.