
নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের চৌয়া দারুল হুদা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৩ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকালে মাদরাসা মাঠে।
মাদরাসার সভাপতি আবদুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মাসুদুল আলম, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল বাতেন।
এসময় উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে মাদরাসার উন্নয়নে কোন ধরণের অসহযোগিতা না করে নিজেদের মধ্যে সহযোগিতার হাত প্রসারিত করতে বলেন। তারা আরো বলেন,' মাদ্রাসা কারো একক সম্পত্তি নয়; এটা সবার সম্মিলিত সম্পত্তি। তাই সবাই একসাথে কাজ করতে হবে।

কেউ যদি মাদরাসার প্রতি অভিযোগের আঙ্গুল তুলে তাহলে এটা ঠিক হবে না। কারণ, পৃথিবীর সকল ধর্মীয় স্থানগুলোর মালিক সকল মুসলিম; এককভাবে কেউ নয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.