নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠক আহ্বান করাহয়। শনিবার (৫ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার উচ্চ-পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করবে সরকার, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মার্কিন প্রশাসনের সাথে আলাপ করে আমরা শিগগিরই ব্যবস্থা নেব।

ড. খলিলুর রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আকস্মিক কোন বিষয় না। আমদানি ঘাটতি বাড়ানোর মাধ্যমে এটা দূর করা যেতে পারে। এছাড়া আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে যুক্ত হবেন।

এই সমস্যার সমাধানের বিষয়ে তিনি বলেন, আমরা বানিজ্য ঘাটতি কমাবো, তৈরি পোশাক শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে না। কারণ শুধু আমাদের না, আমাদের সাথে প্রতিযোগী দেশগুলো, যেমন ভিয়েতনাম, চায়না তাদেরও শুল্ক ধার্জ করা হয়েছে।

তিনি বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। সবার আগে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফেব্রুয়ারি মাসেই যোগাযোগ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সাথে।

জরুরী বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।