
চট্টগ্রামের সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণ ও বাক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ এপ্রিল) উপজেলার চরতি ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন (২২) ও সাতকানিয়ার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর ব্রাহ্মণডেঙ্গা এলাকার সফর মুল্লুকের ছেলে মো. আজিজ (৫৫)।
পুলিশ জানায়, চরতির তুলাতলী বাজার এলাকায় শুক্রবার (০৪ এপ্রিল) রাতে মানসিক প্রতিবন্ধীর ঘর থেকে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেলোয়ার নামের এক যুবককে আটক করেন। আটককৃত দেলোয়ারকে জিজ্ঞাসাবাদে সে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছে বলে স্বীকার করে।
অন্যদিকে, উপজেলার চরতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড উত্তর ব্রাহ্মণডেঙ্গা এলাকা গত ১ এপ্রিল বাক-প্রতিবন্ধী এক নারীকে বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে আজিজ নামের এক ব্যক্তি। স্থানীয়ভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়ে যাওয়ায় তা আর সমভব হয় নি। পরে খবর পেয়ে পুলিশ আজিজকে গ্রেফতার করে।
এব্যাপারে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ধর্ষণ ও ধর্ষণচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.