
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালের দেওয়া একটি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আনোয়ারা উপজেলা জামায়াত। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনোয়ারা উপজেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুল গণি ও সেক্রেটারি আবুল হাসান খোকা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সচিব লায়ন হেলাল উদ্দিন ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। তার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে। দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ ছিল বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতা কর্মীরা। সেই বিএনপি'র কোন নেতা জামায়াত ইসলামীর সমালোচনা করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন তা আমরা আশা করিনা। ২৪ এর জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতা কারো হীনস্বার্থ চরিতার্থ করার জন্য স্নান করার সুযোগ আমরা কাউকে দিবোনা। ভবিষ্যতে দেশের শান্তি শৃঙ্খলা অবনতি ঘটতে পারে, মানুষের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.