মোস্তাফিজার রহমান
ফিলিস্তিনে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলার ন্যায় ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর ফুলবাড়ী কাচারি মাঠ হইতে বিশ্বব্যাপী মজলুম গাজারবাসীদের সমর্থনে তৌহিদী জনতার ব্যানারে তৌহিদী জনতা ফুলবাড়ী শাখার আয়োজনে দলবল নির্বিশেষে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার ও হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিন কনা মোড় জিরো পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপজেলার সর্বস্তরের জনগণ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষোভকারীরা ছবিও পতাকা উড়িয়ে ফিলিস্তিনের নারকীয় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে বিশ্ব মানবতাকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মজলুম অত্যাচার দেশের পণ্য যাতে কোন দোকানে বিক্রি করা না হয় সে বিষয়ে আহবান জানান বক্তারা।
সাবেক ছাত্রনেতা আব্দুল হালিম রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন সেলিম,ফুলবাড়ি ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওঃ মোঃ আতিকুর রহমান, ফুলবাড়ী উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতি মোঃ আমীর হামজা, বড়ভিটা দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ জুবায়ের হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ীর উপজেলা শাখার সদস্য সচিব আযান আহমেদ শাওন,প্রবাসী নাঈম ইসলাম।

