
ইটনা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমানের হাতে উদ্ধার মোবাইলটি তুলে দেন ওসি মো. মনোয়ার হোসেন। ওসির কথায় উদ্বুদ্ধ হয়ে ইমামের চুরি হওয়া মোবাইল ফেরত দিয়ে গেল চোর। বিষয়টা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে উপজেলার স্টাফ কোয়ার্টার রুমের সামনে চুরি করা মোবাইলটি গোপনে ফেলে গেছে চোর। জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমানের নিজস্ব মোবাইলটি রমজান মাসে কোয়ার্টার থেকে চুরি হয়ে যায়। বিষয়টা নিয়ে গত ৪ এপ্রিল জুম্মা নামাজের পূর্বে ইটনা থানার ওসি মো: মনোয়ার হোসেন উপস্থিত মুসল্লিদের সামনে চোরকে উদ্দেশ করে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য বক্তব্য রাখেন।
উক্ত বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মোবাইলটি গোপনে রেখে গেছে ওই চোর। উপজেলা মসজিদের ইমাম মাওলানা মুখলেছুর রহমান জানান, কোয়ার্টার থেকে চতুর্থ রমজানে মোবাইলটি চুরি হয়ে যায়। বৃহস্পতিবার রাতে গোপনে মোবাইলটা ফেলে গেছে।
ইটনা থানার ওসি মো. মনোয়ার হোসেন এ প্রতিনিধিকে জানান, ইমাম সাহেবের মোবাইল চুরির বিষয়টা শুনে শুক্রবার মসজিদে মুসল্লিদের উদ্দেশে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য চোরের উদ্দেশে বক্তব্য রাখি। এতে সম্ভবত চোর উদ্বুদ্ধ হয়ে মোবাইলটা ফেলে রেখে গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.