
মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা ঘটনার এক মাস অতিবাহিত হওয়ার পর মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।রোববার (১৩ এপ্রিল) বিকেলে মাগুরা বিচারিক আদালতে এই চার্জশিট দাখিল করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত চারজন আসামির বিরুদ্ধেই মাগুরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে বিকেল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়।
মাগুরার অফিসার ইন চার্জ (ওসি) আইয়ুব আলী এবং মামলার তদন্তকারি কর্মকর্তা মাগুরার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিন সর্দার এ চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ বুধবার রাতে ৮ বছরের আছিয়া ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে ৮ মার্চ চারজনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। অন্যদিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৩ মার্চ সে মারা যায়। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। অন্যদিকে মামলার প্রধান আসামি হিটু শেখ ১৬ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। যা চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.