
মাহমুদুল হাসান
জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলনে গুলি চালানোর অভিযোগে প্রথমবারের মতো এক অ্যাডমিন ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্য দিয়ে প্রথম কোনো বিসিএস অ্যাডমিন ক্যাডারকে জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতার করা হলো।
ইতোমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় নরসিংদী জেলা সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এবং বর্তমানে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে।

