
ফিলিস্তিনে ইসরাইলের মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচির আয়োজন করে 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা' আজ সকাল ১১ ঘটিকায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরের গণজমায়েত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার।
কর্মসূচিতে যোগ দিতে ভোলার সকল ইউনিয়ন পৌরসভা ও পাশের উপজেলা গুলো থেকে মিছিল নিয়ে যোগ দেয় মানুষ। এ কর্মসূচি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদে, সকল ইউনিয়নে প্রচারনা চালিয়েছে ভোলার ২৫ টি রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধ সংগঠন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা। তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনস্রোত ছড়িয়ে পরে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ।
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোলা জেলা সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন,বাংলাদেশ জাতীয় পাটি (বিজেপি) ভোলা সাধারণ সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ,বাংলাদেশ জামায়েতে ইসলামী ভোলা জেলার নায়েবে আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলা সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মোঃ বশির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ও ভোলা সদর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, মুসলিম ঐক্য পরিষদের সহ সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ইসরাফিল আলম, ইত্তেহাদুল মাদারিসিল কাওমিয়্যাহ বাংলাদেশ ভোলা জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ শফি উদ্দিন,বাংলাদেশ জামায়েতে ইসলামী ভোলা সদরের আমীর মাওলানা মোঃ কামাল হোসেন, খেলাফত মজলিস ভোলা জেলার সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, ইসলামি ঐক্য আন্দোলন ভোলা জেলার আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম ভোলা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মান্নান, বাংলাদেশ কোরআন শিক্ষাবোর্ড ভোলা জেলার সভাপতি মাওলানা মোঃ আমির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তাহেরী, ওলামা মাশায়েখ পরিষদ ভোলা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ জাকির হোসেন, বাংলাদেশ জমিয়তে হেজবুল্লাহ ভোলা জেলার সেক্রেটারি মাওলানা মোঃ সাইফুল ইসলাম, আঞ্জুমানে মুফিদুল ইসলাম ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ বনী আমিন,দাওয়াত ও তাবলিগ ভোলা জেলার প্রতিনিধি সাখাওয়াত হোসেন তামিম, ভোলা জেলার ছাত্র প্রতিনিধি রাহিম ইসলাম, কাওমি ছাত্র ঐক্য পরিষদ ভোলা জেলার সভাপতি মাওলানা মোঃ জিয়াউর রহমান ফারুকী, গণঅধিকার পরিষদ ভোলা জেলার প্রতিনিধি মোঃ শহিদুজ্জামান, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) ভোলা জেলার সংগঠক মুহাম্মদ মাকসুদ, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ভোলা জেলার সভাপতি তাদিক আহমাদ তাজিম।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.