
আজমিরীগঞ্জ উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। ১৬ই এপ্রিল রোজ বুধবার উপজেলার শিবপাশা ইউনিয়নের হালকাটা হাওরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিকের নাম, মনিরুল ইসলাম (২২) কপিল উদ্দিন (৪৫)নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মহনবাগ ও পহাড়পুর গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায় ১৬ই এপ্রিল , বুধবার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আরিফ মিয়ার পাকা ধানের জমি সকালে শিবপাশা গ্রামের পার্শ্ববর্তী হাওরে ধান কাটতে যায় একদল শ্রমিক।
বিকেল আড়াইটায় হঠাৎ করে ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কপিল উদ্দিন বজ্রাঘাত হন, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হর। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল হাছান ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.