মোস্তাফিজার রহমান
বুধবার ১৬ এপ্রিল দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে প্রকল্প ফোকাল একশনএইড বাংলাদেশ
আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ইমপাওয়ারিং গার্লস এন্ড কম্যব্যাটিং চাইল্ড ম্যারেজ প্রজেক্ট- এর সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম ও একশনএইড বাংলাদেশ এর চাইল্ড স্পন্সরশীপ অফিসার সাবরিন সাকা মীমের সঞ্চলনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
এসময় আরো বক্তব্য রাখেন, হেড অব প্রোগ্রাম অ্যান্ড ইনগেজমেন্ট কাজী মোর্শেদ আলম, হেড অব ইনোভেশন অ্যান্ড রিসোর্ড মোবিলাইজেশন মারুফ মোহাম্মদ শিহাব,ইউএসএস এর প্রধান কার্যালয়ের প্রতিনিধি, ডেপুটি ম্যানেজার, রেসিলিয়েন্স এন্ড ক্লাইমেট জাস্টিস, তানজিয়া আনজুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, সেন্ট্রাল কোঅর্ডিনেটর আব্দুর রউফসহ আরো অনেক।
এসময় উপস্থিত ছিলেন চাইল্ড ম্যারেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, ডব্লিউ ফর সিডি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী ইসলাম, ইউএসএস এর স্পন্সার সিপ অফিসার বিমল চন্দ্র মন্ডল, ইমাম, পুরোহিত, নিকাহ নিবন্ধক, শিক্ষক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মেয়েশিশু, যুব প্রতিনিধি, রিফ্লেকশন একশন সার্কেল প্রতিনিধিরা।
বক্তারা ইউএসএস এবং একশনএইড বাংলাদেশ এর গুণগতমান সম্পন্ন প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান এবং জনকল্যাণমূখী প্রকল্প চলমান রাখার জন্য আহবান করেন।

