
অষ্টগ্রামের হাওরের বাঙ্গালপাড়া ইউনিয়ের নোয়াগাঁও গ্রামটি মেঘনা নদীর তীরে। এখানে মেঘনা নদীর পাড়ে রয়েছে প্রায় ৫শত বসত বাড়ি। প্রতি বছরে এ নদীর প্রবল শ্রোতে নোয়াগাও গ্রামের ভাঙ্গনে সৃষ্টি হয়। এতে শত শত একর কৃষি জমি নদী ভাঙ্গনের কবলে পড়েছে।
এ ব্যাপারে এলাকার জনগণ বারবার বিষযটি প্রশাসনের নজরে আনলেও কোনো কাজ হচ্ছে না।সরজমিনে নদী ভাঙ্গন এলাকা নোয়াগাঁও গিয়ে এলাকা বাসীর সাথে কথা বললে জানা যায়,ভুক্তভোগীরা বলেন এ নিয়ে বারবার প্রশাসনকে অবগত করেছি। কিন্তু কোন ফলাফল পাইনি।
বর্তমানে আমাদের অবস্থা অত্যন্ত সূচনীয়। কারণ আমাদের নদীর পাড়ে ধানের জমিগুলো রয়েছে অধিকাংশ নদীর ভাঙ্গনের কবলে চলে গেছে। গ্রামবাসী এ নিয়ে আতঙ্কবোধ করছেন। কারণ নদীর পাড়ে ধানের জমি বিলীন হওয়ার পর এখন গ্রামের পাশ দিয়ে ভাঙ্গন দেখা দিয়েছে। যে কারণে গ্রামবাসী প্রতিনিয়ত আতঙ্কিত।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড যদি কোন ব্যবস্থা না নেয় অচিরেই কয়েকশত বাড়ীঘর ভাঙ্গনের কবলে পড়বে বলে জানান। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার নওয়া গাও গ্রামটি প্রায় কয়েক শত বছরের একটি পুরাতন বসতি গ্রাম। যার পাশ দিয়ে বয়ে চলছে মেঘনা নদী এবং এ নদীর উপর দিয়ে নির্মিত হচ্ছে ১হাজার মিটার ব্রীজ যা অষ্টগ্রাম হতে পাশ্ববর্তী জেলা বি-বাড়ীয়া সহ সিলেট চট্রগ্রাম ও ঢাকার সাথে সংযোগস্থল।
নদী ভাঙ্গনের কারনে এই ব্রীজটি হুমকির মুখে রয়েছে।মেঘনার নদী ভাঙ্গন যেন এলাকাটি একটি নিয়মিত রুটিন হয়ে যাচ্ছে। বর্তমানে এই এলাকায় লাউরা ও নাজিরপুর দুইটি গ্রামে বিগত ১০ বছর যাবৎ পানি উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। নোয়াগাঁও এলাকার ছমির মিয়া জানান তিনি এই এলাকায় প্রায় ৫০-৬০ বছর যাবৎ বসত করছেন।
এর মধ্যে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে প্রায় কয়েক শত একর জমি বিলীন হয়ে যায়। এমনকি তার নিজ বসতবাড়ি সহ প্রায় ২০টি পরিবার এই মেঘনার নদীর ভাঙ্গনের কবলে বিলুপ্ত। মেঘনা নদীর দিক পরিবর্তন না করলে অচিরেই গ্রামটি বিলীন হওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সেলিম মিয়ার সাথে কথা বললে, তিনি জানান বিষয়টি নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অচিরেই এর ব্যবস্থা গ্রহণ করবো।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.