
নরসিংদীর পলাশ উপজেলার ফুলবাড়িয়ায় অবৈধভাবে নির্মিত চায়না ব্যাটারির ফ্যাক্টরি অবশেষে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট দফতর।

২১ এপ্রিল সোমবার নরসিংদীর পলাশ উপজেলার এসিল্যান্ড এএইচএম ফখরুল হুসাইন ও পলাশ মডেল থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বন্ধ করা হয়েছে অবৈধভাবে নির্মিত এই ব্যাটারি ফ্যাক্টরি।

উল্লেখ্য, পলাশের ফুলবাড়িয়ায় চায়নাদের নির্মিত চায়না ব্যাটারি ফ্যাক্টরির নিয়ে ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি, নরসিংদী জেলা নেতৃবৃন্দ এলাকাবাসীর সাথে দফায় দফায় আলোচনা করেছেন; ক্ষতিগ্রস্তদের সাথে মিটিং করেছেন। জায়গা পরিদর্শন করেছেন।

এটা নিয়ে ৭২ এর সংবিধানের কঠোর সমালোচক, কবি ও সাহিত্যিক এবং পরিবেশবিদ ফরহাদ মাজহার গত ১৭ তারিখে নরসিংদীতে এসে ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সাথে মিটিং করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলিসহ নরসিংদী জেলা নেতৃবৃন্দ নিয়ে।

পলাশের ফুলবাড়িয়ায় গত কয়েক বছর আগে অবৈধভাবে নির্মিত হয় চায়না ব্যাটারি ফ্যাক্টরিতে ব্যবহৃত এসিড ও সীসা এর ন্বিঃস্বরিত বর্জ্য অব্যবস্থাপনায় ফসলি জমিতে এসে জমির মাটির উর্বরতা একেবারেই নষ্ট করে দিয়েছে। মাটি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। অনেক গাছের পাতা শুকিয়ে হলুদাবর্ণ ধারণ করেছে। গাছে ফলের কোন স্বাদ নেই। এমনকি এই সময়ে গাছে গাছে ঝিঁঝি পোকার ডাকও শুনা যায়না এবং কোন কীট পতঙ্গ, সাপ-ব্যাঙ, সরীসৃপ জাতের কোন প্রাণীর সন্ধান পাওয়া যায়না সহজে।

এলাকার জনগণ জানান, গ্রামে এর প্রভাবে গত কয়েক বছরে কয়েকজন গর্ববতী মহিলা মারা গেছে। শিশু-কিশোর, বয়সী নারী-পুরুষের গায়ে চুলকানি হচ্ছে। নাম না জানা রোগের আবির্ভাব হয়েছে। ফসলতো হয়ইনা। বাতাসে এসিডের গন্ধ-পরিবেশ কেমন জানি ম্রিয়মাণ হয়ে আছে।
এব্যাপারে এসিল্যান্ড এএইচএম ফখরুল হুসাইন বলেন, পলাশের ফুলবাড়িয়ার ব্যাটারি ফ্যাক্টরির বিদ্যুৎ-জেনারেটসহ যাবতীয় কিছু বন্ধ করে দিয়েছি। এর আগেও ২ বার বন্ধ করেছিলাম; তবে পরবর্তীতে হাইকোর্টের রায়ে তারা আবার চালু করেছে।
স্থানীয়রা জানান, আমাদের এলাকার মানুষ এই ফ্যাক্টরির কারণে কষ্ট করেছে। এটা নিয়ে আন্দোলন করায় আমাদের এলাকার ছেলেকে জেল খাটিয়েছে। বন্ধ করায় অনেক খুশি লাগছে আমাদের।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.