
আজ (২২ এপ্রিল) মঙ্গলবার জাতীয় সংসদ ভবনস্থ এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রীয় সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাড়াহুড়া করা ঠিক নয়। জাতীয় ঐকমত্য গড়ে তুলতে পারলে এসব বিষয়ে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এইজন্য যে এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়—তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে।
সংস্কার নিয়ে আগে কিছু বিভ্রান্তি থাকলেও বিএনপি দফাভিত্তিক আলোচনা করছে বলে তিনি জানান, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন বিচার বিভাগ সংক্রান্ত বিষয়েআলোচনা শুরু হচ্ছে। এরপর অন্যান্য কমিশনগুলোর ওপর পর্যায়ক্রমে আলাপ হবে।
বিচার বিভাগ নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, বিচারক নিয়োগের নিয়ম, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় গঠনসহ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় আমরা বিশ্বাসী। তবে এসব উদ্যোগ অবশ্যই সংবিধান ও আইন মেনে হতে হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.