
ভৈরব চন্ডিবের গ্রামের ১০ নং ওয়ার্ডের আলোচনার কেন্রবিন্দ এখন তুঙ্গে। ভোটারের মুখে মুখে কেবল মুসলিম মিয়ার নাম । এখন সর্বত্র,আবেগ আর আপ্রুতে সাধারণ ভোটাররা সময়ের অপেক্ষা করছেন। মোঃমুসলিম মিয়া, সমাজ সেবামূলক কাজে জড়িয়ে অল্প দিনের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন ১০ নং ওয়ার্ডে । সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি। হাসি ছাড়া কথা বলেন না কারো সাথে। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত পরোপকারে নিজেকে নিয়োজিত রাখেন এই মানবিক মানুষ। স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। তিনি সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
শুধু তাই নয়, যে কোনো সামাজিক সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। এ ব্যাপারে মুসলিম মিয়া বলেন, একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার আত্নতৃপ্তি। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার কর্মময় জীবন। এভাবেই সারাজীবন জনগণের সেবা করে পাশে থাকতে চাই। মুসলিম মিয়া আরও বলেন, আমি নেতা হওয়ার জন্য রাজনীতি করি না বরং রাজনীতির নীতি নিয়ে রাজনীতি করার পক্ষে। নিজ এলাকায় হতদরিদ্র পরিবারের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি আমার সমর্থন অনুযায়ী ।রাজনীতির মাঠে নেতা না হয়েও সমাজের মধ্যে চমৎকার চমৎকার কাজ করা যায়,অবশ্য সবার আগে দরকার চমৎকার মনমানসিকতা। আমার এলাকার মানুষের অনুরোধ, এক ধরনের একটা চাপের মাঝে আছি, আগামী পৌরসভা নির্বাচনে ১০নং ওয়ার্ডের কমিশনার হিসেবে দেখতে চাই আমাকে আমার এলাকার জনগন। তিনি আরও বলেন, আমি মানুষের কল্যানে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। মোঃ মুছলেম মিয়া চন্ডিবের দক্ষিণপাড়া মোল্লাবাড়ি গ্রামের হাজী আবদুল মান্নান মিয়ার ছেলে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.