নিউজ ডেস্ক
নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের শ্মশান ঘাট বিদ্যুতের অভাবে অকার্যকর অবস্থায় পরে আছে।
এর কারণে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সৎকারসহ এই সংশ্লিষ্ট কাজের সমস্যা তৈরি হচ্ছিল। বিষয়টি এমসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার এর নজরে আনেন এলাকাবাসী।

২৪ এপ্রিল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের সৎকারসহ এই সংশ্লিষ্ট কাজের অগ্রগতির স্বার্থে গ্রামবাসীর পক্ষে শ্মশানটিতে বিদ্যুত সংযোগের আবেদন করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, পলাশ উপজেলা।
নরসিংদী পল্লী বিদ্যুত সমিতি-১ এর সিনিয়র জিএমের কাছে আবেদন পত্র হস্তান্তর করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপির সংগঠকবৃন্দ।

