
নরসিংদী-২ পলাশ নির্বাচনীয় এলাকাকে পলাশ ফুলের মতো গড়ে তুলতে ড. মঈন খানের বিকল্প নেই। দীর্ঘ ১৭ বছর ধরে চলা দালাল-চক্রের দৌরাত্ম্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের কালো অধ্যায়ের অবসান ঘটেছে এমনটাই দাবি করছেন সাবেক মন্ত্রী ,সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুল মঈন ও পলাশের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও পলাশ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন ড. আবদুল মঈন খানের নির্দেশনায় বর্তমানে পলাশে ফিরেছে শৃঙ্খলা ও শান্তি। আওয়ামী দোসর ও বিএনপি দালালদের অপপ্রচারের শিকার পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন জানান, অতীতে আওয়ামীলীগপন্থী কিছু লোক ও বিএনপির কিছু সুবিধাভোগী দালাল দীর্ঘ ১৭ বছর ধরে পলাশে লুটপাট চালিয়েছে। তারা মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাকে কলঙ্কিত করেছে। তবে বর্তমানে ড. মঈন খানের নেতৃত্বে সেই অপশক্তির শিকড় উপড়ে ফেলা হয়েছে।
তিনি বলেন, “যারা চুরি ডাকাতি করতে পারছে না, তারাই আজ মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত। আমাকে এবং বিএনপিকে কলঙ্কিত করতে মিডিয়া ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে।” সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে বাহাউদ্দিন ভুইয়া মিল্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘পুরোপুরি বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, কোনো চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে আমার জড়িত থাকার প্রমাণ কেউ দিতে পারবে না। পলাশকে শান্তিপূর্ণ রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
মেহের পাড়া বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির বলেন, “ড. আবদুল মঈন খান ফেরেশতার মতো একজন রাজনীতিবিদ। তাঁর পাশে যারা কাজ করেন, তারা সবাই জনবান্ধব ও নীতিবান মানুষ। মিল্টন ভাই পলাশে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই পুরাতন চোর-ডাকাতরা এখন অপপ্রচারের আশ্রয় নিয়েছে।”
সাবেকদের অপকর্মের দায় বর্তমান নেতৃত্ব নিচ্ছে না স্থানীয় ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, “সাবেক এমপি পোটন, মেয়র তুষার, মোশাররফ প্রফেসর, মান্নান গংয়ের মতো চিহ্নিত আওয়ামীপন্থি কিছু দালাল পিডিবি-ওয়াসা থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানে লুটপাট করেছে। তারা এখন আর সুযোগ পাচ্ছে না বলে বিএনপির ভালো কাজকে কলুষিত করার চেষ্টা করছে।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.