
কুড়িগ্রামের চিলমারীতে এক ভুয়া সাংবাদিক পরিচয়দানকারীকে ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা শহরের পাম্পের মোড় এলাকা থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহারকারী ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি নুর আলম চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবাসহ বিক্রিত নগদ অর্থ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার লোগো এবং প্রেস সম্বলিত স্টিকার ব্যবহার করে মাদক পাচারের সময় সেনাবাহিনীর নিয়মিত টহলদল ১০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ তাকে আটক করে সেনাবাহিনী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.