আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুত্র সন্তানের জীবন বাঁচাতে নিজের একটি কিডনী দান করেছেন ৫৮ বছর বয়সী পিতা। গত বুধবার (২৩ এপ্রিল) রাজধানী ঢাকার কিডনী হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে কিডনী প্রতিস্থাপন করা হয়। বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নোয়াপাথারিয়া গ্রামের মোঃ তাহির মিয়া (৫৮) ও ছেলে অনিক মিয়া (২২) অস্ত্রোপাচারের পর ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনিক দীর্ঘদিন ধরে অসুস্থবোধ করছিলেন।

ছয়মাস পূর্বে সৌদিআরবে পবিত্র গুমরাহ পালন করে ফিরে জানতে পারেন তার দুইটি কিডনী পুরোপুরি বিকল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ একেএম খুরশিদুল আলমের স্মরণাপন্ন হলে তিনি জানান অনিকের একটি কিডনী প্রতিস্থাপন করতে হবে।

অনিকের মা বেঁচে নেই এজন্য প্রথমেই তার বাবা তাহির মিয়ার কিডনী পরীক্ষা করলে উভয়েরটা মেচ হয়। পরে ডাঃ একেএম খুরশিদুল আলমের নেতৃত্বে ঐদিন কিডনী প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারে ৬ ব্যাগ রক্তের প্রয়োজন পড়লে পরিবারের অন্যান্য সদস্যরা তা দিয়েছেন।

ছয়মাসের চিকিৎসায় তাদের ব্যয় পড়েছে প্রায় ১৩ লাখ টাকা। একইভাবে লাগাতার আরও তিনমাস তার চিকিৎসা করাতে হবে। এসব তথ্য দিয়ে অনিকের ভগ্নিপতি মোঃ মুসাউল আলম জানান, ৩ ভাই ও ৪ বোনের মধ্যে অনিক তৃতীয়।

নবম শ্রেণিপর্যন্ত লেখাপড়া করে নাগাতার অসুস্থতা বোধ করায় আর বিদ্যালয়ে যায়নি সে। তার পিতা তাকে অত্যন্ত ভালবাসেন। তিনি বলেছেন আমার প্রাণ গেলে যাক আমি আমার ছেলেকে জীবিত দেখতে চাই।