নিউজ ডেস্ক

নরসিংদীর সদর উপজেলার যুব উন্নয়ন অফিসের উদ্যোগে মৎসচাষ ও বায়োগ্যাস প্যান্ট স্থাপন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ পত্র বিতরণ করা হয়েছে।

২৪ এপ্রিল বৃহস্পতিবার নরসিংদীর কমিরপুর যুব উন্নয়ন কর্মস্থার কার্যালয়ে নরসিংদী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরসিংদী যুব উন্নয়ন অধিদপ্তরেরউপ-পরিচালক মো: মোকলেছুর রহমান ৩০জন মৎস ও ২০জন বায়োগ্যাস প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদ পত্র বিতরন করেছেন।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী যুব উন্নয়ন অধিদপ্তরেরক্রেডিট এন্ড মাকেটিং অফিসার মাহমুদা ইয়াসমিন, নরসিংদীর কমিরপুর যুব উন্নয়ন কর্মস্থার সভাপতি নরসিংদী জেলা শাখা ।নরসিংদী সদর করিমপুর ইউনিয়ন পরিষদ ৪,৫,৬,নং ওর্য়াড সফল নারী উদ্যোক্তা মহিলা মেম্বার সেলিনা রুপন্তি বন্যা সহ স্থানীয় নেতৃবৃন্দরা।